সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ

0
104
ছবি: সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেয়ার চেষ্টা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here