হাজারীবাগে ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

0
118
ছবি: সংগৃহিত

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানান।

শুক্রবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ জব্বার জানান, গতরাতে খবর পেয়ে ওই হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় সে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিল। পরে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরো জানান, সে ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিল। ওই হোস্টেলে ১৬জন থাকতো। রাতে সবার অগচরো গলায় ফাঁসি দিয়েছে। তবে ফাঁসির কারণ জানতে পারি নাই। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃত পুষ্পিতা বিশ্বাসের বাড়ি জামালপুর সদর উপজেলার বসাক পাড়া গ্রামে। বাবার নাম রনজিত বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here