জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

0
114

ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত ২০ জানুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে যাত্রা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখে পৌঁছান।

সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। চারদিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here