দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

কুয়াশার কারণে প্রায় ৯ ঘন্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়েছে। আজ শুক্রবার সকাল সা‌ড়ে ১০টার দিকে নদী‌তে কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে পুনরায় এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়।

0
82

এর আগে বৃহস্প‌তিবার সন্ধ্যা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থাক‌লে শুক্রবার রাত দেড়টার দি‌কে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যায়। দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদি‌কে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে নদী পা‌রের অ‌পেক্ষায় সিরিয়া‌লে আটকা প‌ড়ে‌ বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও যানবাহ‌নের চালক‌রা।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান,  কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ১০টা ৪০ মি‌নিট থে‌কে এ রু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বর্তমা‌নে এ রু‌টে ১৫টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here