নান্দাইলে আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন পরিবেশে আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

0
127

ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন পরিবেশে আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি )মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় দেওয়ানগঞ্জ মহেষকুড়ায় মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ।

আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালিউল্লাহ, সহকারী শিক্ষক মো. মেজবাহ উদ্দিন, সমাজসেবক মাহমুদ হোসেন, ইউপি সদস্য জামাল উদ্দিন বাচ্চু, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, যুবদল নেতা হাছান মাহমুদ বাবুল প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ জুনাইদ বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধন করতে পারে। মেধাশক্তি বিকশিত হয়। সেই লক্ষে আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে।

এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

৪৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ছিল বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, মোরগের লড়াই, গুপ্তধন উদ্বার, মেধা যাচাই, বালিশ বদল, দৌড় প্রতিযোগিতা, চাকতি নিক্ষেপ ও মাদ্রাসার  শিক্ষক- শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য নিজেকে রক্ষা প্রভৃতি।

প্রতিযোগিতা শেষে বিকালে প্রধান অতিথি মোহাম্মদ জুনাইদ বিজয়ীদের মধ্যে  পুরস্কার প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here