দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা

0
124
ছবি: সংগৃহীত

ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা প্রথম অবস্থানে রয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইকিউএয়ারের ওয়েভ সাইটের তথ্য অনুসারে এ তথ্য পাওয়া যায়।আইকিউ এয়ারের মান সূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ৩০০। দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। যার আইকিউ স্কোর ১৯৪ আর তৃতীয়স্থানে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু যার আইকিউ স্কোর ১৭৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here