বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু

মঙ্গলবার (২৫ মার্চ) থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করে।

0
82
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু।  প্রতি ট্রাকে ছিল ২১ মেট্রিক টন করে আলু। আলুগুলো ছিলো এস্টারিক্স জাতের। এগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশ থেকে নেপালে ২ হাজার ৭৯ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

তিনি বলেন, আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই স্থলবন্দরটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here