বেনাপোলে ভারতীয় চোরাই পণ্য জব্দ

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

0
91
ছবি: সংগৃহীত

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

তিনি জানান, বুধবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, আতশবাজি, পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা। বেনাপোল কাস্টমসের গোডাউনে এগুলো জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশিয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here