গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির

দীর্ঘ দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূতের দায়িত্ব পালন করা জলির শেয়ার করা ওই পোস্টে গাজার পরিস্থিতিকে বর্ণনা করা হয়েছে ‘ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর’ হিসেবে।

0
164

গাজাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। পোস্টে হলিউডের কিংবদন্তি এই অভিনেত্রী গাজার মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২১ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (ডব্লিউএফএস) এর একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। 

দীর্ঘ দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূতের দায়িত্ব পালন করা জলির শেয়ার করা ওই পোস্টে গাজার পরিস্থিতিকে বর্ণনা করা হয়েছে ‘ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর’ হিসেবে।

পোস্টে লেখা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর স্পষ্ট হুমকি তৈরি করেছে।

ডক্টরস উইদাউট বর্ডারস ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি গাজায় চলমান ‘অমানবিক ও প্রাণঘাতী অবরোধ’ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের জীবন এবং মানবিক ও চিকিৎসা সহায়তাকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পোস্টে একটি টেকসই যুদ্ধবিরতির প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here