প্রথমবারের মতো সিনেমার পর্দায় মানিকগঞ্জের আফ্রিদি

0
132
ফাইল ছবি

প্রথমবারের মতো সিনেমার পর্দায় অভিনয় করলেন মানিকগঞ্জের তরুণ সাংবাদিক আফ্রিদি আহাম্মেদ। ২০২৫ এর পবিত্র ঈদুল ফিতরের মুক্তি পাওয়া এম রাহিমের পরিচালনায় ”জংলি” সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছে আফ্রিদি ।

সিনেমাটি দেশের বিভিন্ন স্থান সহ রাজধানী ঢাকার প্রায় সবগুলো সিনেপ্লেক্সে চলছে । ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি । জংলি সিনেমাতে অভিনেতা হিসেবে অভিনয় করেছেন নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী হিসেবে ছিলেন নায়িকা শবনম বুবলি । এছাড়াও দেশ বরেণ্য বিখ্যাত অভিনয় শিল্পীরা সিনেমাতে অভিনয় করেছেন যেমন: নৈঋতা হাসিন রৌদ্রময়ী – পাখি নামে,রাশেদ মামুন অপু – সাংবাদিক হিসেবে, সোহেল খান,আরফান মৃধা শিবলু, শহীদুজ্জামান সেলিম – একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে,সুব্রত বড়ুয়া ,প্রার্থনা ফারদিন দীঘি – নূপুর,দিলারা জামান,গুলশান আরা আহমেদ – তিথির মা হিসেবে অভিনয় করেছেন।

আফ্রিদি আহাম্মেদ পেশায় একজন সাংবাদিক তিনি মানিকগঞ্জে দৈনিক ”বাংলাদেশের খবর” পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সিনেমাতে রাশেদ মামুন অপু ( সাংবাদিক চরিত্রে ) আদালত চত্বরে আফ্রিদি আহাম্মেদের সাথে কথোপকথন করে । আফ্রিদি আহাম্মেদ সিনেমাতে সাংবাদিক চরিত্রে ছোট্ট একটি অংশে অভিনয় করেন।

প্রথমবার সিনেমাতে ছোট্ট একটি চরিত্রে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত আফ্রিদি আহাম্মেদ।
তিনি জানান , এই প্রথম কোন সিনেমাতে অংশগ্রহণ করেছি ,ছোট্ট একটি চরিত্র যদিও তবুও ব্যাপক সারা ফেলেছে সিনেমাটি । আমার পরিচিত অনেকেই সিনেমা দেখতে গিয়ে আমাকে দেখে জানিয়েছেন । এম রাহিম এর মত একজন পরিচালক এবং সিয়ামের মতো একজন নায়কের সাথে সিনেমায় অংশগ্রহণ করে আমি সত্যিই আনন্দিত ।

সুযোগ পেলে আবারো কোনো সিনেমাতে অভিনয় করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই কেন নয় ! আবারও যদি সুযোগ হয় তবে অবশ্যই করবো এবং বেশ আনন্দের সাথে করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here