ঈদ উপলক্ষ্যে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি, থাকবে হট লাইন সেবা

শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে দলটির নেতারা এ তথ্য জানান।

0
72

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে রাজধানীবাসীর জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি— এনসিপি। চামড়ার সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার দাবি-ও জানিয়েছে দলটির নেতারা।

শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে দলটির নেতারা এ তথ্য জানান।

দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন এলাকাতেই আমরা হট লাইন সেবা চালু করেছি। যে হট লাইনে নগরবাসির যে কেউ যোগাযোগ করলে মাত্র ৩০ মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে।

এসময় প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হলে চামড়ার সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। বলেন, চামড়ার সঠিক মূল্য বণ্টনের স্বার্থেই এটি প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসেরসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে এনসিপি’র এই কর্মসূচি। ঈদ মৌসুমে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান দলের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here