রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

0
69

দুর্ঘটনার পর সড়কে উল্টে পড়ে বাস, অপর পাশে ছিটকে পড়ে কাভার্ডভ্যানটি কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

স্থানীয়দের বরাতে ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আর কাভার্ডভ্যানটি রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হন। বাসটির অপর যাত্রীরা কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাসখানেক আগেও একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় নারী-পুরুষসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছিলেন। এর রেশ না কাটতেই সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here