ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

0
73

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান জানান, ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত হন চারজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। নিহত সবাই অটোরিকশার যাত্রী। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here