ক্যানসার আক্রান্ত ফাহিমার খোঁজখবর নিলেন তারেক রহমান

0
72
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু ফাহিমার বাবার হাতে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমার বাবার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজখবর এবং সংশ্লিষ্টদের কাছে তার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গুনাগারি ইউনিয়নে। অন্যান্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিল, খেলছিল, পড়ছিল স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত। তারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনোমতে সংসার চালান নানা দুঃখ-কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ব্যতীত সবকিছু বিক্রি করে দেন।

একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজখবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন। এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here