রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।
আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, বেগম খালেদা জিয়া তাকে হাসপাতালে পাঠিয়ে সংগীতশিল্পীর শারীরিক অবস্থার খবর নেন। তিনি অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সেখান থেকেই সরকারের আইন ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের উদ্যোগ কামনা করেন।

