শৈলকুপায় অস্ত্র-গুলিসহ আটক ৩

0
56

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় দুইটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি, ম্যাগাজিন, দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রাম থেকে ডাকাত সন্দেহে তাদের আটক করে যৌথ বাহিনী।

আটককৃতরা হলো- ঝিনাইদহের শৈলকুপা দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লা মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল (৩৬), আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ (২১) এবং মৃত কিয়াম উদ্দিনেরে ছেলে সোবাদ আলী মোল্লা (৫৫)।

জানা যায়, ওই গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে জিয়া মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছিল সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেলের। সম্প্রতি শেখড়া বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম পাভেলসহ আনুমানিক ৮/১০ জন জিয়া মন্ডলের বাড়িতে গেলে গোলযোগ সৃষ্টির পায়তারার করার প্রাক্কালে এলাকাবাসীর সহায়তায় ডাকাত সন্দেহে তিনজনকে আটকে ফেলে।

একপর্যায়ে এলাকাবাসী সাইফুল ইসলাম পাভেলকে মেরে এক হাত এবং দুই পা ভেঙ্গে গুরুতর আহত করে ফেলে রাখে। এরপর জিয়া মন্ডল বাড়ির পাশের রাস্তার ওপর দুটি পিস্তল এবং দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে শৈলকুপা আর্মি ক্যাম্পকে অবগত করে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এলাকবাসীর খবরে শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় দুইটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি, ম্যাগাজিন, দুইটি মোটরসাইকেল এবং তিনজকে গ্রেফতার করে শৈলকুপা থানায় হস্তান্তর করেন।

তিনি আরও জানান, সাইফুল ইসলাম পাভেল গুরুতর আহত হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here