দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে মডেল ও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন জর্জিনা। ইতোমধ্যেই স্প্যানিশ টিভি শো দি কোরাজোনের সাংবাদিক আলবার্তো গুজমান কিছু তথ্য প্রকাশ করেছেন।
সাংবাদিক আলবার্তো গুজমান বলেন, ‘রোনালদো শুধু আংটি দেননি। একটি পোরশে গাড়ি দিয়েছেন। ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি দামি ঘড়ি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাকও দিয়েছেন, যার দাম ৩০ হাজার ইউরোর বেশি।’
বিয়ে নিয়ে গুজমান বলেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। তারা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন।’
গুজমান আরও বলেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে চান। যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা রোনালদোর নিজের দেশ পর্তুগালেই হতে পারে।’


