সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন।
বেলা সাড়ে ১২টায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তারা বিচারকদেরও অপসারণ দাবি করেন।
এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।


