বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

0
67

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ছয় ম্যাচের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সিরিজটি, যেখানে থাকবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ।

ঘোষিত দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। অভিজ্ঞ ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব এবং করিম জানাতকে বাদ দেওয়া হয়েছে। এর বদলে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও পেসার মোহাম্মদ সেলিম সাফি। এছাড়া তরুণ পেসার বশির আহমদ ও আব্দুল্লাহ আহমদজাই উভয় ফরম্যাটেই জায়গা পেয়েছেন।

স্পিন বিভাগেও পরিবর্তন এসেছে। তারকা স্পিনার মুজিব উর রহমানকে রাখা হয়েছে কেবল টি-টোয়েন্টি দলে, তবে ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি তার। তার পরিবর্তে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন এএম গজনফর।

সিরিজের সময়সূচি

টি-টোয়েন্টি ম্যাচ: ২, ৩ ও ৫ অক্টোবর – শারজাহ

ওয়ানডে ম্যাচ: ৮, ১১ ও ১৪ অক্টোবর – আবুধাবি

 তরুণদের নিয়ে সাজানো এই নতুন দল বাংলাদেশের বিপক্ষে কেমন পারফর্ম করে, এখন সেটিই দেখার অপেক্ষা।