নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার

0
55
প্রতীকী ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়াও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীও রয়েছে।

সূত্র আরও জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।