ফরিদপুর-১ আসনে বিএনপি’র ৬ নতুন কমিটি ঘোষণা

0
50

ফরিদপুর-১ সংসদীয় আসনের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার মোট ছয়টি নতুন কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা এবং সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিগুলোর নেতৃত্বে যারা রয়েছেন:

উপজেলা/পৌরসভাসভাপতিসাধারণ সম্পাদক
বোয়ালমারী উপজেলা (১০১ সদস্যের কমিটি)অ্যাডভোকেট সিরাজুল ইসলামসঞ্জয় সাহা
বোয়ালমারী পৌরসভাআব্দুল কুদ্দুস শেখইমরান হোসেন
মধুখালী উপজেলাশাহাবুদ্দিন আহমেদ সতেজআব্দুল আলিম মানিক
মধুখালী পৌরসভাহায়দার আলী মোল্লাহইয়াসিন বিশ্বাস
আলফাডাঙ্গা উপজেলাআব্দুল মান্নান মিয়া আব্বাসমো. নূরজামাল খসরু
আলফাডাঙ্গা পৌরসভামো. রবিউল হক রিপনমো. হাসিবুল হাসান হাসীব

ফরিদপুর-১ সংসদীয় এলাকায় নবগঠিত কমিটি প্রসঙ্গে জেলা বিএনপি’র সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটি কার্যকর কমিটি করার চেষ্টা করেছি। যাতে আগামী দিনে সবাই মিলেমিশে সুন্দরভাবে দল পরিচালিত হয়।’