পুলিশ সুপার পদমর্যাদার ৯ ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তার বদলি

0
127

পুলিশ প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি আরও ২ কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

বদলিকৃত পুলিশ সুপাররা হলেন—

  • এসবির এম এম হাসানুল জাহীদ, বদলি হয়ে রাজশাহীর সারদায়

  • পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে

  • টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়া, সিআইডিতে

  • গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান, রংপুর পিটিসিতে

  • ডিএমপির মো. শফিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরে

  • পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল, সিআইডিতে

  • পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে

  • এপিবিএনের উক্য সিং, পিবিআইতে

  • জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন, পুলিশ সদর দপ্তরে

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার বদলিকৃত কর্মকর্তারা হলেন—

  • রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তী, বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে

  • শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামান, বদলি হয়ে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে

এছাড়া যাদের বদলির আদেশ বাতিল করা হয়েছে তারা হলেন—

  • পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ

  • র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমান