জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর

0
62

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ০৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি ও যোগ্যতা: আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময় এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১,০০০/- (এক হাজার টাকা) এবং ই ইউনিটের জন্য ১,২০০/- (এক হাজার দুইশত টাকা) আবেদন ফি প্রদান করতে হবে।

ভর্তির জন্য যোগ্য প্রার্থীরা হলেন তারা, যারা ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছেন। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি (২০২৫): বিজ্ঞপ্তিতে ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

ইউনিট

অনুষদ

পরীক্ষার তারিখ

সময়

ই-ইউনিট

চারুকলা অনুষদ

১৩ ডিসেম্বর (শনিবার)

দুপুর ৩:০০ – বিকাল ৪:৩০

এ-ইউনিট

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ

২৬ ডিসেম্বর (শুক্রবার)

সকাল ১১:০০ – দুপুর ১২:০০

সি-ইউনিট

বিজনেস স্টাডিজ অনুষদ

২৭ ডিসেম্বর (শনিবার)

সকাল ১১:০০ – দুপুর ১২:০০

ডি-ইউনিট

সামাজিক বিজ্ঞান অনুষদ

৯ জানুয়ারি (শুক্রবার)

সকাল ১১:০০ – দুপুর ১২:০০

বি-ইউনিট

কলা ও আইন অনুষদ

২৩ জানুয়ারি (শুক্রবার)

সকাল ১১:০০ – দুপুর ১২:০০

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।