সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় অনলাইনে এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের অঞ্চল ও ফি: রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীরা এই নিয়োগে আবেদনের সুযোগ পাচ্ছেন। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:
পদ ও বেতন: সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডের (জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা)।
বয়স: চলতি বছরের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
সিজিপিএর মানদণ্ড: ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮।
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া: ১. আগ্রহী প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। ২. ফর্ম পূরণের পর ইউজার আইডিসহ ড্রাফটস অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে। এই কপি একাধিকবার পড়ে তথ্যের যথার্থতা নিশ্চিত হতে হবে। কোনো ভুল থাকলে নতুন করে ফর্ম পূরণ করতে হবে। ৩. নির্ভুলভাবে পূরণকৃত ফর্মের বিপরীতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে মোট ১১২ টাকা ফি পরিশোধ করতে হবে। ৪. ফি পরিশোধের পর মোবাইলে ইউজার আইডিসহ একটি পাসওয়ার্ড পাঠানো হবে। এই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে dpe.teletalk.com.bd ওয়েবসাইটের ডাউনলোড অ্যাপ্লিকেন্টস ট্যাব থেকে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যন্ত সংরক্ষণ করতে হবে। ফি পরিশোধের পরই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে।
অন্যান্য শর্তাবলী:
বিবাহিত নারী প্রার্থী: বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটি উল্লেখ করতে পারবেন। তার প্রার্থীতা আবেদনপত্রে উল্লেখিত সেই উপজেলা/শিক্ষা থানার জন্য বিবেচিত হবে।
নিয়োগের স্থান: নিয়োগ হবে উপজেলা/শিক্ষা থানাভিত্তিক। প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সেই শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন এবং চাকরিও নিজ উপজেলা/শিক্ষা থানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে।
সতর্কতা: অসত্য/ভুয়া তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং মিথ্যা তথ্য প্রমাণিত হলে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ধূমপান/মাদক: ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন না করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতি: লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
লিখিত পরীক্ষা: মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)।
বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর।
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর।
সময়: ৯০ মিনিট।
পাস নম্বর: ৪৫ (মোট নম্বরের ৫০ শতাংশ)।
মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পাস নম্বর: ৫ (মোট নম্বরের ৫০ শতাংশ)।

