দুই মাসের মধ্যে শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

0
39

দুই মাসের মধ্যে বহুল আলোচিত শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন করে ১২ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারক প্যানেল এই আদেশ দেন।

মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ মোট ২১ জন।

সকালে মামলার শুনানিতে হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।

একইসঙ্গে চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ পাঁচজনকে।

এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা এবং চানখারপুলে ছয়জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণও বুধবার অনুষ্ঠিত হয়।