ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সড়কের পাশে থেকে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

0
59

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের মনসুরাবাদ এলাকা থেকে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ আটক না হলেও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নাশকতার প্রস্তুতির খবর পেয়ে মুনসুরাবাদ এলাকায় অভিযান চালানো হয়। দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজ রেখে পালিয়ে যায়। সড়কের পাশে প্রাচীন একটি লাগেজ থেকে পেট্রোলবোমাগুলো উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “লাগেজে ৩২টি পেট্রোলবোমা পাওয়া গেছে, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।”

এই ঘটনার পূর্বে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল ও বিস্ফোরক জিনিস উদ্ধার এবং তিনজনের আটক কার্যক্রম সম্পন্ন হয়।