ঢাবি ভর্তি: আবেদনের সময় বাড়ল, ১৯ নভেম্বর পর্যন্ত সুযোগ

0
60

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন আগামী ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১৬ নভেম্বর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ফল পরিবর্তনের ফলে যেসব শিক্ষার্থী নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জন করবেন, তারা যেন সুযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্যই ভর্তিসংক্রান্ত অন্যান্য সকল তারিখ অপরিবর্তিত রেখে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে নিম্নলিখিত ৫টি ধাপ অনুসরণ করতে হবে:

ধাপকরণীয়
১. লগইনমাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল এবং শিক্ষা বোর্ড ব্যবহার করে লগইন করা।
২. বিস্তারিতপ্রশ্ন ও উত্তরপত্রের ভাষা নির্বাচন, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মুঠোফোন নম্বর, ই-মেইল, পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা, কোটা এবং যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক, তার তথ্য দেওয়া।
৩. ছবি আপলোডপ্রস্থ ৪৬০-৪৮০ পিক্সেল, উচ্চতা ৬০০-৬২০ পিক্সেল, সাইজ ৩০-২০০ কেবি এবং টাইপ .jpg বা .jpeg ফরম্যাটের ছবি আপলোড করা।
৪. পাসওয়ার্ডগ্রামীণফোন, টেলিটক ও বাংলালিংকের ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তা (এসএমএস) করে পাসওয়ার্ড সংগ্রহ করা।
৫. ফি প্রদান১ হাজার ৫০ টাকা আবেদন ফি জমা দেওয়া। এটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা মোবাইল ব্যাংকিং/ইন্টারনেট ব্যাংকিং/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।