নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

0
80

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, তাই তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা হলে তা ভুল হবে। তিনি নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের ওপর জোর দেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।”

তিনি নতুন ক্যাডেটদের উদ্দেশে পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।