গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে রাত ৯টার দিকে উপজেলা পরিষদ লক্ষ্য করে আরও দুটি ককটেল ছোড়া হয়।
হামলাটি ঘটে গতকাল (১৬ নভেম্বর) দুপুরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পরপরই।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “গতকাল রাত ১০টার দিকে থানায় এবং এর আগে রাত ৯টার দিকে উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা।”
আহতদের পরিচয় ও চিকিৎসা: ককটেল হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন: কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩), কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, “আহত পুলিশ সদস্যরা আমাকে জানিয়েছেন, থানায় কর্তব্যরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল। তবে তারা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।”