রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন জয়ী

0
15
রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন জয়ী

রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়া) বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

প্রাপ্ত ফলাফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩৩১। তবে পোস্টাল ব্যালটের ফল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।