ঢাকাসহ দেশের সব বিভাগে আজ শুক্রবার ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র বজ্রপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বিস্তৃতি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় ছড়িয়ে আছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় অস্থিরতা দেখা দিচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আজ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শনিবার দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।