সাভারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

0
5
সাভারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

সাভারে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) বিকালে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকায় ভাড়া বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। আটককৃতরা হলেন শান্ত (২০) ও ইমন মোল্লা (২৪)।

ভুক্তভোগীর বাবা দাবি করেন, “বৃহস্পতিবার বিকালে আমার মেয়ে দোকানে গিয়েছিল। এ সময় দোকান থেকে ফেরার পথে শান্ত নামে একটি ছেলে আমার মেয়ের ওড়না টেনে নিয়ে যায়। পরে আমার মেয়ে ওড়না নিতে গেলে হাত-মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরে শান্ত, ইমনসহ পাঁচ জন মিলে তাকে ধর্ষণ করে। এ সময় ভিডিও ধারণ করে ও পুলিশকে জানালে সেটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ভুক্তভোগী তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here