চট্টগ্রামে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।