পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতাকে সমর্থন জানালেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

0
23
পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতাকে সমর্থন জানালেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মমতাই তার লড়াইয়ের অনুপ্রেরণা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে বিজয়কে একটি জনসভায় মমতার প্রশংসা করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা লড়াই করছেন এবং তামিলনাড়ুতেও সবাইকে এক হয়ে এমন লড়াই করতে হবে।

পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে ইতোমধ্যে ইন্ডিয়া জোটের বেশিরভাগ শরিক দল মমতার প্রতি সমর্থন জানিয়েছে। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনসহ বিভিন্ন নেতাও তার পাশে দাঁড়িয়েছেন। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব তৃণমূলের পক্ষে প্রচার করেছেন এবং কেজরিওয়ালও জনসভায় অংশ নিতে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বিভিন্ন জনসভায় বিজেপির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ‘হানাদার’ আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, কৃষক ও শ্রমিকদের দুরবস্থা বেড়েছে এবং ভোটকে প্রভাবিত করতে নানা কৌশল নেওয়া হচ্ছে।

ভবানীপুর কেন্দ্রকে ঘিরে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে মমতা দাবি করেন, সেখানে বহিরাগতদের এনে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here