স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান ঘোষণা

0
25
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান ঘোষণা

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্মাণাধীন দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে প্রথমটির নাম ‘গাজী কালু ও চম্পাবতী’।

ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ মিনিট এবং বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।

চলচ্চিত্র অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রস্তুত, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং এবং কালার গ্রেডিংসহ সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের সক্ষমতাও থাকতে হবে।

যোগ্যতার শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা অবস্থায় আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here