কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না। কিন্তু কোনো কারণেই আগস্ট কোনো বিপ্লব নয়। আগস্ট গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করতে চায়, তাদেরকে আমি বলবো এই কথাটা বলাই অন্যায়।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের তুলনা নিয়ে ফজলুর রহমান বলেন, প্রশান্ত মহাসাগরের সাথে ডোবার তুলনা যেমন, হিমালয়ের সাথে টিলার তুলনা যেমন, মুক্তিযুদ্ধের সাথে ৫ আগস্টের তুলনা তেমনই। মুক্তিযুদ্- স্বাধীনতা সংগ্রাম একদিনে হয় নাই।
আওয়ামী সরকারের বিরুদ্ধে নিজের লইাড় নিয়ে তিনি বলেন, একদিন আমি স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদের বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে।