বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না: সারোয়ার তুষার

0
26
বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না: সারোয়ার তুষার

বিএনপি তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে এটি পরিষ্কার হয়ে গেছে যে, বিএনপি তাদের ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন করবে না।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কেবল সনদই নয়, বরং তাদের নির্বাচনী ইশতেহারও বাস্তবায়ন করতে সক্ষম হবে না। দলটির বর্তমান কর্মকাণ্ডই প্রমাণ করে যে, তারা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করে চলছে।

কনভেনশনে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সফলভাবে আদায় করে নেওয়ার জন্য জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here