টানা ষষ্ঠ পরাজয়ে চেলসির চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নভঙ্গ

0
3
টানা ষষ্ঠ পরাজয়ে চেলসির চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নভঙ্গ

স্ট্যামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে চেলসির হতাশাজনক মৌসুম নতুন তলানিতে গিয়ে ঠেকেছে। প্রিমিয়ার লিগে এটি চেলসির টানা ষষ্ঠ পরাজয়। এর আগে ১৯১২ সালের পর এতো বাজে ফর্মের নজির ছিল না ব্লুদের। টানা পাঁচ ম্যাচ হারের রেকর্ড আগেই গড়েছিল তারা, তবে ফরেস্টের কাছে এই হারে তা বেড়ে ছয় ম্যাচে দাঁড়িয়েছে।

পশ্চিম লন্ডনে পা রেখে নটিংহ্যাম ফরেস্টের দ্বিতীয় সারির একাদশ রীতিমতো চমক দেখিয়েছে। ম্যাচ শুরুর মাত্র ৯৮ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তাইও আয়োনিয়ি। পরে তিনি নিজের দ্বিতীয় গোলটিও করেন। নটিংহ্যামের হয়ে অপর গোলটি আসে ইগোর জেসুসের পা থেকে। ওদিকে চেলসির টানা গোলখরা অবিশ্বাস্যভাবে ষষ্ঠ ম্যাচের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত স্টপেজ টাইমে জোয়াও পেদ্রোর ওভারহেড কিকে ৪ মার্চের পর লিগে প্রথম গোলের দেখা পায় চেলসি। প্রথমার্ধে কোল পালমার একটি পেনাল্টি মিস করে ব্লুদের হতাশা আরও বাড়িয়েছিলেন।

এই হারের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সব আশা শেষ হয়ে গেছে চেলসির। এবারের প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচ দল খেলবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। বাকি থাকা তিন ম্যাচ জিতলেও চেলসির পক্ষে সেরা পাঁচে থাকা আর সম্ভব নয়। বর্তমানে পঞ্চম স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮, অন্যদিকে চেলসির পয়েন্ট ৪৮। হাতে থাকা তিন ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করলেও তাদের পক্ষে ভিলার পয়েন্ট স্পর্শ করা আর সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here