টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, সাড়ে তিন কোটি টাকার ইয়াবা জব্দ

0
24
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, সাড়ে তিন কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৮ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেল ৪টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ দল হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবার এই চালানটি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here