অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

0
3
অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

অবসরে গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের। তার জায়গায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

গতকাল (বৃহস্পতিবার) রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।

আরও জানা যায়, বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিল। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।

এর আগে নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here