তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক ট্রাম্পের

0
3
তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে দুই দিনের বৈঠক শেষ করার কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন।

শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি চান না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখছে এবং তাদের আত্মরক্ষার জন্য অস্ত্র সহায়তাও দিয়ে আসছে। তবে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না এবং চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এক চীন নীতিকে মেনে চলে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, তাইওয়ানকে আলাদা করে স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ তারা ইতিমধ্যেই নিজেদের একটি সার্বভৌম দেশ হিসেবে দেখে।

ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ চান না এবং যুক্তরাষ্ট্রকে দূরে গিয়ে কোনো যুদ্ধ করতে দেখতে চান না। তিনি চান চীন ও তাইওয়ান উভয় পক্ষই উত্তেজনা কমিয়ে আনে।

তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে খুবই সংবেদনশীল এবং তিনি কোনো স্বাধীনতা আন্দোলন দেখতে চান না।

চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও অস্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া বাড়িয়েছে, যা অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।

চীন সতর্ক করেছে, তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালিত হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত হতে পারে।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য বড় অঙ্কের অস্ত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছিল। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই চুক্তি অনুমোদন করবেন কি না, তা পরে সিদ্ধান্ত নেবেন।

তাইওয়ান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here