যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা চৌধুরী আটক

0
6
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা চৌধুরী আটক

যশোর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্রে জানা যায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে মিছিল ও নানা কর্মসূচি পালন হয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফরিদ চৌধুরীকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। তবে কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি ওসি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ আত্মগোপনে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here