শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে যা বলল ভারত

0
1
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে যা বলল ভারত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া একটি আইনি বিষয় বলে মন্তব্য করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সাপ্তাহিক ব্রেকিংয়ে এমন মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল তার সংক্ষিপ্ত জবাবে বলেন, “যে ইন্টারভিউ স্টেটমেন্ট সাবেক প্রধানমন্ত্রী দিয়েছেন এই নির্দিষ্ট বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই এর মোকাবিলা করা হবে।”

অন্যদিকে বাংলাদেশের চলমান ভারতের ১১টি উন্নয়নমূলক প্রকল্প অগ্রগতির ‘অভাব’ থাকায় স্থগিত হতে পারে এমন বেশ কিছু রিপোর্ট গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

এই বিষয়ে মন্তব্য করতে বলা হলে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমেই করা হয়েছে এবং তা এখনো সেভাবেই চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here