জাইকা প্রতিনিধিদলের সাথে সড়কমন্ত্রীর বৈঠক

0
2
জাইকা প্রতিনিধিদলের সাথে সড়কমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরো সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

এ বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহণ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময়, জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস প্রদান করে।

আরও পড়ুন: রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে রাতের সংবাদ সম্মেলন বাতিল করল ডিএমপি
এ বৈঠকে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো’র নেতৃত্বে প্রতিনিধিদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here