ঈদযাত্রা নির্বিঘ্নে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে ডিসি

0
3
ঈদযাত্রা নির্বিঘ্নে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে ডিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন।

সোমবার (২৫ মে) দুপুরে তিনি বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাট ঘুরে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এ পরিদর্শন করা হয়। এ সময় তিনি যাত্রীসেবা বাড়ানো, টিকিট ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা এবং নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, ঈদ উপলক্ষে ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একাধিক টিম কাজ করছে।

জেলা প্রশাসক বলেন, প্রশাসন, পুলিশ, বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা এবং পশুবাহী ট্রাক দ্রুত পারাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here