আন্তর্জাতিকসর্বশেষসাব লিডবাংলাদেশি নাগরিকদের জন্য মিসর দূতাবাসের বিশেষ নির্দেশনাBy thedailysky - ২৬/০৫/২০২৬01FacebookXPinterestWhatsApp ঢাকাস্থ মিসর দূতাবাসের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশি নাগরিকদের জন্য গুরত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৫ মে) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নির্দেশনা দিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে দূতাবাসের মাধ্যমে পূর্বেই ট্রানজিট ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।অনুগ্রহ করে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন:-১. ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।২. ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।৩. ভ্রমণপথে মিশর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।৪. মিসরে প্রবেশ মিশরের অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল, যার মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকা অন্যতম।যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে, দূতাবাস সব ভ্রমণকারীকে ভ্রমণের পূর্বেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছে।আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছে।