বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

0
1
বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ, স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করতে কাজ চালাচ্ছে। এ ঘটনায় আরও দুজনকে আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। মোটরসাইকেলের গতি একশর বেশি এবং বেপরোয়াভাবে চালানো কারণে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কাহালু থানার উপ-পরিদর্শক ব্রজেন মাহাতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here