রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

0
3
রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের স্বচক্ষে দেখতে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট প্রদক্ষিন করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালো ভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন রুট প্রদক্ষিন করছেন।”

প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউ‘র বাসা থেকে বেরিয়ে গুলশান- ১ নং সড়ক হয়ে হাতিঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো সড়ক পথে যাচ্ছেন বলে জানান উপ প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর গাড়ি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাস দিকে যাত্রাবাড়ি মোড় দিয়ে ধোলাই খাল দিয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে আদালত সড়ক দিয়ে নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ,এলিফেন্ট রোড়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ২৭ নং সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী সড়ক প্রদক্ষিন করবেন বলে জানান উপ প্রেস সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here