স্বর্ণের দাম ফের বাড়লো, ভরি কত?

0
2
স্বর্ণের দাম ফের বাড়লো, ভরি কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। সর্বশেষ ২৫ মে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর পর নতুন দামে আজ শুক্রবার (২৯ মে) স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)) জানিয়েছে, নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

একইসঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩২ দফায় কমানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here