দাম কমলো এলপি ও অটোগ্যাসের

0
3
দাম কমলো এলপি ও অটোগ্যাসের

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে ১৯৪০ টাকা করা হয়। তার আগে ২ এপ্রিল আরও বড় অঙ্কে দাম বাড়ানো হয়েছিল। দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল এলপিজির দাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here